শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

ছাত্রলীগকে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে: নাদেল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ছাত্রলীগ শিক্ষা-শান্তি-প্রগতির প্রতীক। তাই প্রতিটা ছাত্রলীগকর্মীকে হতে হবে আদর্শ শিক্ষায় শিক্ষিত এবং আদর্শিক রাজনীতিবিদ। ছাত্রলীগকে নিজের স্বার্থ উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। যেমনটি অতীতেও করেছে। মাতৃস্নেহ দিয়ে ছাত্রলীগকে মুল্যায়ন করেন বঙ্গবন্ধু কন্যা বাংলদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের শৃঙ্খলা ঠিক রেখে রাজনীতি করার শিক্ষা পেয়েছি। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।

তিনি মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিকেল ৩টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে বেলুন উড্ডয়ন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিলেট মহানগর ছাত্রলীগ।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রবিন, মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, সদস্য এমরুল হাসান, সদস্য জাহিদ সারওয়ার সবুজ, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, মহানগর শ্রমিকলীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিম, জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, কৃষকলীগ এর সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, সাবেক ছাত্রনেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে, শামসুল ইসলাম মিলন, অরুন দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুুল বাসিত রুম্মান, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার প্রমুখ। অনুষ্ঠানে ২৭টি ওয়ার্ড ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain