শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

কালো পতাকা হাতে সিলেটের রাজপথে বিএনপি মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দীর্ঘদিন পর রাজপথে নেমেছে সিলেট বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই প্রথম মাঠে নামলো দলটি। শনিবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক মামলায় সিলেট বিএনপির সিংহভাগ নেতাকর্মী কারাগারে, অনেকেই ঘরছাড়া এমন অবস্থায় কেন্দ্রের নির্দেশে কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি হয়েছে।

 

কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

জানা গেছে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের হওয়ার আগে নগরীর রেজিস্ট্রি মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কালো পতাকা মিছিলটি বন্দর-জিন্দাবাজার ঘুরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

 

এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটভিউকে বলেন, সিলেটে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain