শিরোনাম :
কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা প্রধান “ মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে-প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে সিলেট বাণিজ্যমন্ত্রী-মুক্তাদির সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল সিলেট এসে প্রধানমন্ত্রী বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমসহ আরও বিভিন্ন কর্মসূচী উদ্বোধন করবেন সিলেটে সুধীজনদের সাথে ভারতের ফোর্টিস হাসপাতালের মতবিনিময় সভায়- ডা. শুভ প্রকাশ সান্যাল

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সিলেট মহানগরের শারদা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের কেন্দ্রীয় শহীদমিনারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।

ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। আয়োজকেরা বলেছেন, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে।

প্রতিবছরের মতো এবারো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশেই এ আয়োজন করে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট। বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরো ব্যপকভাবে করায় কথা বললেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বললেন আঞ্চলিক ভাষা রক্ষার বেশকিছু উদ্যোগের কথা।

 

ভাষা শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই এমন আয়োজন বলে জানান আয়োজক সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain