শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

বিয়ানীবাজার শেওলা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোববার রাতে বিকেলে স্থানীয় শেওলা এলাকায় উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
কাউন্সিলে আব্দুল করিম তাজুলকে সভাপতি, অলিউর রহমানকে সাধারণ সম্পাদক ও হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে শেওলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সবুর, অহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আতাউর রহমান, আখতার খান জাহেদ, বিএনপি নেতা মস্তাক আহমদ সাজু, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন আহমদ চৌধুরী ও বিয়ানীবাজার ডিগ্রি কলেজের সদস্য সচিব মারজান আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain