শিরোনাম :
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক” সিলেটে ঈদের শুভেচ্ছার আড়ালে প্রচারে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা

চট্টগ্রাম সমিতি-সিলেট এর দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চট্টগ্রাম সমিতি-সিলেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  গত শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব রফিকুল আলম এর সভাপতিত্বে ও খোরশেদ বিন ইসহাক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চট্টগাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মোতালেব (সি আই পি)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসুফ আল হোসেন।

ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল আলম, এডভোকেট বিশ্বনাথ ঘোষ, হাফেজ সালাউদ্দিন কামাল, মো. শামশুদ্দিন, মোঃ আনোয়ার হোসেন সেলিম, মো. নিজামউদ্দিন, মো. সাইফুদ্দিন চৌধুরী, জ্যেতিমিত্র বড়ুয়া মিঠুল, প্রকাশ চৌধুরী, মো. জসিমউদ্দীন খন্দকার, মো. তৌহিদুল আমিন, মো. আব্দুল করিম, মো. জামশেদ উদ্দিন, মো. মাঈনুদ্দিন আহমদ মানিক, মোর্শেদ আলম, মো. ইব্রাহিম মনির, চন্দ্রশেখর বড়ুয়া, আকাশ, মোহাম্মদ আলী বাদশা, দূর্লভ তালুকদার, মো. আব্দুল আলীম, মো. আব্দুল হাকিম প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain