শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

শাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় শাবিপ্রবি ছাত্রদল প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী (২য় ছাত্রী হল) ছাত্রী হল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ও দায়িত্বহীন কর্মকান্ড বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ ও সন্ত্রাসী পুলিশ বাহিনী’ নিরপরাধ শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক হামলা চালায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এম.এ রাকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে, আধুনিক শিক্ষা প্রগগির এই একবিংশ শতাব্দীতে দাড়িয়ে, শিক্ষা-সংস্কৃতির ধারক ও বাহকদের উপর এহেন কাপুরুষোচিত হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। আজ দেশের ছাত্রসমাজ তাদের নিরাপদ ক্যাম্পাসকে ভুলতে বসেছে, তার সর্বত্র অনিরাপদ হয়েছে। এই অন্ধকারে দিশা-খুঁজে পাওয়া যায় কেবলই জাতীয়তাবাদী ছাত্রদলের কালোত্তীর্ণ স্লোগান-শিক্ষা, ঐক্য, প্রগতীতে।’

শাবি ছাত্রদল অবিলম্বে ‘স্বার্থান্বেষী মহলের এই বর্বর হমলার’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তি ও আহত নিরপরাধ শিক্ষার্থীদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানায়। শাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন সাক্ষরিত বিবৃতিটি সংবাদমাধ্যমে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain