শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

লন্ডন ফিরে গেলেন খালেদা জিয়ার পুত্রবধূ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে ঢাকায় আসেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর যুক্তরাজ্যে ফিরে গেলেন তিনি। গতকাল রোববার রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে জানা যায়।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।

আরাফাত রহমানের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। এবার মায়ের সঙ্গে ছোট মেয়ে জাহিয়া রহমান কিছু দিন ঢাকায় থাকলেও মা শর্মিলা রহমানের একদিন আগে শনিবার রাতে জাহিয়া রহমান যুক্তরাজ্য চলে যান।

২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ খালেদা জিয়া। ইতোমধ্যে তিনবার এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain