শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সিলেট জেলা বিএনপির পদ ছাড়লেন ব্যারিস্টার আদনান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন মহানগর বিএনপিতে সদ্য সহসভাপতি হওয়া ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি বরাবরে পদত্যাগপত্র জমা দেন তিনি।

জানা যায়, ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পায় সিলেট বিএনপির এই ইউনিট। এর এক বছর পর ২০২৩ সালের মার্চে ঘোষিত হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হয় ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানকে।

এদিকে, গত বছরের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। এর ২০ মাস পর সোমবার ঘোষণা করা হয় মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতে সহসভাপতির পদ পান ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।

পরে সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র দিয়ে জেলা বিএনপি ছাড়েন।

রিয়াসাদ আজিম হক আদনান বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্ঠা প্রয়াত এমএ হকের ছেলে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain