শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ণ ও শিক্ষার্থীদের উত্তর দান দক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এর উদ্যোগে হাফিজ মজুমদার ট্রাস্টের বিভিন্ন সহ প্রতিষ্ঠানের নির্বাচিত বিজ্ঞান শিক্ষদের জন্য এক পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রবীণ শিক্ষাবিদ ড. কবির চৌধুরী বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। আপনাদের এ আয়োজনে আমি অভিভূত। স্কলার্সহোম প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় সিলেটের একটি আইকন প্রতিষ্ঠান।

সভাপতির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও নিত্য নতুন পাঠকৌশলের সাথে পরিচিত করোনার জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। এমন একটি শিক্ষাসহায়ক প্রোগ্রামের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এ প্রশিক্ষণ কর্মশালায় স্কলার্সহোম মেজরটিলা, স্কলার্সহোম শাহী ঈদগাহ, স্কলার্সহোম পাঠানটুলা, স্কলার্সহোম দক্ষিন সুরমা শাখার ‘বিজ্ঞান শিক্ষকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain