শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: ২৪ ঘন্টার মধ্যেই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজার ১শ’ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। সোমবার
সকালে বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছনাকান্দি এবং কালাইরাগ কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, চোরাচালানী মালামাল পরিবহনে কাজে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজার ১শ’ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain