শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) এর সাথে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশ্যে যাওয়া সিএনজি অটোরিকশার মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন।
নিহতরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) ও অপরজন হলো একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে। তিনি বলেন, সুরতহাল রির্পোট তৈরি করে হাইওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain