শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল হক চৌধুরী বলেছেন, ল্যাবরেটরি পরীক্ষার প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রি-অ্যানালাইটিক্যাল প্রক্রিয়ায় ত্রুটি রোধের মাধ্যমে আমরা রোগ নির্ণয়ের সঠিকতা নিশ্চিত করতে পারি। এ ধরনের কর্মশালা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে কাজ করলে ল্যাবরেটরি সেবার আরও উন্নতি সম্ভব। এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে নগরীর সুবিদবাজারস্থ হলরুমে কুইন্স হাসপাতালে ‘প্রি-অ্যানালাইটিক্যাল এরর ইন ল্যাবরেটরি’ শীর্ষক অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন।
কুইন্স হসপিটালের ম্যানেজার মো. মহি উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক (সিসি) ডা. শান্তনু দাস, শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শামীম আহমদ, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী, কুইন্স হসপিটালের পরিচালক ডা. আহমেদ নাফি, ডা. জাকির হোসেন তাপু। অনুষ্ঠানে প্রোগ্রামের স্লাইড প্রেজেন্টেশন করেন ডা. জাকির হোসেন এমপিল (মাইক্রোবালজি)।
সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি জাবেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকাশ চন্দ্র দে সুমন, অর্থ সম্পাদক মোঃ জনি মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহ সভাপতি মো মুজাম্মিল হক, সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস আহমদ সুমন, শিক্ষা বিষয় ক সম্পাদক লিটন দেব নাথ, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মোঃ মিজিবুল হক, সদস্য সচিব আসাদ আহমদ আজাদ, উপদেষ্টা রিপন রায়, অজিত কুমার দাস, বিজয় ভূষণ দাস, কাঞ্চন চক্রবর্তি প্রমুখ। কুইন্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain