শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

রাসেল ও রুমেলের পিতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা রাসেল মামুন ইবনে রাজ্জাক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল এর পিতা কাজী ইলিয়াস জামে মসজিদের মোতাওয়াল্লী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

রোববার (২৩ জানুয়ারি) এক শোক বার্তায় সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, মরহুম আব্দুর রাজ্জাক দীর্ঘ দিন সৎ ও নিষ্ঠার সাথে সিলেট সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। মরহুমের মৃত্যুতে পরিবারবর্গের মতো আমরাও গভীরভাবে শোকাহত। দোয়া করি- মহান রাব্বুল আল আমিন যেন মরহুম আব্দুর রাজ্জাককে জান্নাত নসীব ও শোক বিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পাশাপাশি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য মরহুম আব্দুর রাজ্জাক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি…………… রাজিউন)। আগামীকাল বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain