শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট ২৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী বলেছেন, রাজনৈতিক গোষ্ঠী ও অভিজাত শ্রেণী দুর্নীতি-লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। অথচ কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে নগরীর চালিবন্দর এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাহপরান থানা পশ্চিমের সভাপতি মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি এবাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহপরান থানা পশ্চিমের উপদেষ্টা ড. মাওলানা এএইচএম সোলায়মান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহপরান থানা পশ্চিমের উপদেষ্টা ও ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সোহেল আহমদ রিপন, থানার সাংঠনিক সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক ও হাবিবুর রহমান হৃদয় প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain