শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  সুনামগঞ্জে ১৬ ইউনিটে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরান বাস-স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও সাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক। দলীয় সূত্র জানায়, জেলার ১২ টি উপজেলা ও ৪টি পৌরসভায় স্বাক্ষরক্ষমতা সম্পন্ন আহবায়ক, প্রথম যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এর আগে ওইসব পদের জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।

 

সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক পদে ফারুক আহমদ লিলু ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুর রহিমকে দায়িত্ব পেয়েছেন। সুনামগঞ্জ পৌর কমিটির আহবায়ক হয়েছেন জেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক সাইফুল হাসান জুনেদ ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন মুর্শেদ আলম। অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে রাজু আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আশিকুর রহমান আশিক দায়িত্ব পেয়েছেন।

 

ছাতক উপজেলা বিএনপির আহবায়ক পদে ফরিদ আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদ্ব ফয়জুল করিম বকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাতক পৌর বিএনপির আহবায়ক হয়েছেন শামসুর রহমান শামসু, প্রথম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।

 

দোয়ারাবাজার বিএনপির আহবায়ক পদে আলতাফুর রহমান খসরু ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছ। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক পদে লিয়াকত আলী ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল হক।

 

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক প্পদে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল কাইয়ুম মজনু দায়িত্ব পেয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জুনাব আলী। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পদে আহবায়ক শফিকুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল মালিক দায়িত্ব পেয়েছেন।

 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে রওশন খান সাগরকে।

 

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবু হুরায়রা ছাদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক পদে সালাহ উদ্দিন মিঠু ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন এমএ মতিন।

 

দিরাই উপজেলা বিএনপির আহবায়ক প্পদ্ব মো. আমির হোসেন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে মঈন উদ্দিন চৌধুরী মাসুক দায়িত্ব পেয়েছেন। দিরাই পৌর বিএনপির আহবায়ক হয়েছেন মিজানুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন এডভোকেট ইকবাল হোসেন।

 

শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক পদে সিরাজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন৷

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain