শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

রজমান উপলক্ষে বিশ্বনাথে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: পবিত্র মাহে রজমান উপলক্ষে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরন করা হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, পিয়াজ, আলু, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।
হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে ও সাজ্জাদুর রহমান আলমের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আখতার ফারুক, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জায়েদুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ সুহিন, সহ-সাংগঠনিক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক রকিবুল ইসলাম, অফিস সম্পাদক মোস্তাকিম রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর আমিন, ক্রীড়া সম্পাদক এ আর ফাহিম, সদস্য, কামরান আহমদ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান হাজী বাবুল মিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর বন্যা, রজমান, ঈদ সহ বিভিন্ন দুর্যোগ ও উৎসবে গরীব-অসহায়দের আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বাবুল মিয়া ফাউন্ডেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain