শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষ ও পথচারীদের নিয়ে ইফতার করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গণ ইফতারের আয়োজন করেন তিনি।
এসময় ইমদাদ চৌধুরী বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ণ সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনও বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোন মহামারী দূর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহপরাণ থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, রহিম আলী রাশু, ফয়েজ আহমদ মুরাদ, জালাল উদ্দিন শামীম, নজির হোসেন, আবুল মোতাক্কাবির চৌধুরী সাকি, আবুল কালাম জাকারিয়া হোসেন, সামী চৌধুরী, আখতার হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রাজু।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain