শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: একঝাক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার ৭ মার্চ, চট্টগ্রাম প্রেস ক্লাবের হল সেভেন এ নারী সম্মাননা, এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, উদ্বোধক সম্যকের উপদেষ্টা সাংবাদিক উৎফল বড়ুয়া, সংবর্ধিত অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রধান বক্তা বেপজা কর্মকর্তা প্রকৌশলী রিটন বড়ুয়া। সম্যক প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী বুলবুল বড়ুয়া, কৃষাণু বড়ুয়া, বিপন বড়ুয়া। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অভি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, অনুষ্ঠান আহ্বায়ক রুপস বড়ুয়া রাজু। পবিত্র ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন সম্যক রাউজান শাখার ধর্মীয় সম্পাদক ভদন্ত শীলমিত্র ভিক্ষু।
অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ লিপি বড়ুয়া (সাহিত্যে), সনচিতা বড়ুয়া (সমাজসেবা), প্রিয়াংকা বড়ুয়া (নৃত্য), সোহেলী চাকমা (উপস্থাপিকা), ডা. ঋতু বড়ুয়া (মানবসেবা) নারী সম্মাননা প্রদান করেন। এছাড়া এসএসসি, এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সপ্তষী চৌধুরী, মনিষা বড়ুয়া ও বিজিতা বড়ুয়া হাসির সঞ্চালনায় নৃত্যরূপ একাডেমি প্রযোজনায় নৃত্য ও গানে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain