শিরোনাম :
ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪-স্বজনদের আহাজারি ‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা সম্পন্ন এবার সিলেট ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষ, একাধিক নিহতের খবর ভূমধ্যসাগর ট্র্যাজেডি: দালালদের ভয় ও প্রলোভনে নীরব নিখোঁজদের পরিবার

করোনা : সিলেটে কমে আবারও বাড়লো মৃত্যু, ২৪ ঘণ্টায় দুজন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে কমে এসেছিলো মহামারি করোনায় মৃত্যুর হার। তবে আবার হঠাৎ করে বেড়ে গেছে তা। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন দুজন করোনা রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র তথ্যটি জানিয়েছে।

সূত্র জানায়, মৃত দুজন সিলেট জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এ দুজন মারা যান। তাদের নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১১২৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৯১১, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১২১ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এর মধ্যে সিলেট জেলায় ৮ ও মৌলভীবাজারে ৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ১৩ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।

এই ২৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৬ হাজার ৬১০।

এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ৭২ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫৩ হাজার ৫৫৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটের কোনো হাসপাতালে কোনো করোনা রোগী ভর্তি হননি। তবে বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৪৯ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৮ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain