শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিয়াম সাধনার এই মাসে সমাজের অসহায়,দুস্থ ও আর্থিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের একদল উদ্যমী তরুণ-তরুণী। রমজানের পবিত্রতা আর মানবতার টানে অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে ‘হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামের সংগঠনটির উদ্যোগে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সার্বিক সহযোগিতায় নামমাত্র ৭ টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণের ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত মানবিক এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তারই ধারাবাহিকতায় বুধবার ১২ মার্চ সিলেট মহানগরীর শিবগঞ্জ পয়েন্টে ৭ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করতে দেখা যায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ,ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সদস্যদের ।

সাংবাদিকদের সামনে এক প্রশ্নের জবাবে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাফিজ মো ছালিম আহমদ খান বলেন, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। আমাদের মধ্যে অনেকেই আছেন ,আর্থিক সমস্যার কারণে তারা ভালো ইফতার করতে পারছে না , যারা কারো কাছে হাত পেতে চাইতে ও পারছে না , নিজেদের সম্মানের ভয়ে কোনো কিছু বলতেও পারতেছে না । আমরা মূলত তাদেরকে সামনে রেখে এমন ব্যবস্থা করছি । আমাদের সিলেট ,চট্টগ্রাম,রংপুর, সহ আমাদের প্রত্যেক বিভাগে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই । এবং যারা আমাদের মানবিক কার্যক্রম সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain