শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সুনামগঞ্জের ভোর রাতে বজ্রপাতে গেল যুবকের প্রাণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, মাত্র ছয় মাস আগে সাইদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার এলাকায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে যান সাইদুল ইসলাম। আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain