শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত নেতৃবৃন্দরা হলেন, সিলেট সিটি ক্লাব ইউ.কে ও গ্রেটার লন্ডন যুবদল সাবেক সাধারন সম্পাদক তোফায়েল বাছিত তপু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মহিউদ্দিন বাবলু, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ দেশের গণতন্ত্র রক্ষায় যে নিরলস সংগ্রাম করে যাচ্ছে, তাতে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। প্রবাসে থেকেও তারা দেশীয় রাজনীতির সংস্কৃতি ধরে রেখেছেন এবং নানা প্রতিকূলতার মাঝেও দলের স্বার্থে কাজ করে চলেছেন। এই চার নেতার রাজনীতি, সংগঠন পরিচালনায় দক্ষতা ও দৃঢ়তা আমাদের জন্য উদাহরণস্বরূপ।
সংবর্ধিত অতিথিরা বলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এরপরও তারা পিছপা হননি। দলের সাথে থেকে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। তারা আরো বলেন, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই ভালোবাসা ও সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দেশে না থাকলেও, দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা কখনো কমবে না। যেখানেই থাকি না কেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ভূমিকা রেখে যাবো।
সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু এবং মহানগর যুবদলের সহ সভাপতি জামাল আহমদের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শ্যামল চন্দ মালাকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জাসাস নেতা জাবেদ কাবেরী, আরিফ আহমদ, তারেক, রেজোয়ান বেগ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহাগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বদরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুস সামাদ ফাহিম, প্রজন্ম দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক আমির হোসেন আহজারী, সদস্য সচিব রাসেল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আহমদ রাকু, রাজন আহমদ, দুলাল আহমদ, চমক দে পাপ্লু প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain