শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

ই-নামজারিসহ নানা সেবা নিয়ে গোয়াইনঘাটে ভূমি মেলা শুরু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রতিনিধি গোয়াইনঘাট :: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫। রোববার (২৫ এ মে) সকালে গোয়াইনঘাট উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট থানার এসআই মহরম আলী, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুলসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শুরুতেই ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain