শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেষ হলো সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী (অনূর্ধ্ব-১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ২টায় সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিম এর সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী (অনূর্ধ্ব -১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মকসুদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, আল-আমিন জামেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল ও সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।
সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার ও মাসব্যাপী (অনূর্ধ্ব -১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain