শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৫৫ লক্ষাধিক টাকার চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের বেশ কয়েকটি সীমান্তে অভিযানে চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চোরাইপণ্য আটক করেছে বিজিবি । শনিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৯শ’ ৭০ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। শনিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, ট্যাবলেট, জেল, জিরা এবং মদ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১কোটি ৫৫ লক্ষ ৯৬ হাজার ৯৭০ টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক
বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain