শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মুনিম ও সাধারণ সম্পাদক জাহিদ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দীর্ঘ দুই যুগপর ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন যাবত সিলেটের সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন নির্বাচনের দাবীতে। সে প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে গঠিত সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৪জন ভোটার। নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মুনিম, তার প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি মো. জিয়াউল হক পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, তার প্রতিদ্বন্ধী বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।
ভোট শেষে কালীঘাটস্থ সমিতির কার্যালয় থেকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ, নির্বাচনী বোর্ডের সদস্য আবুল কালাম, আব্দুল মঈন কয়ছর, ফালাহ উদ্দিন আলী আহমদ, নীলাঞ্জন দাস টুকু। এদিকে নির্বাচন পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain