শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর মধ্যে নির্বাচন দাও: বাসদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ডিসেম্বর মধ্যে নির্বাচন, মব সন্ত্রাস বন্ধ ও সারাদেশে প্রগতিশীল নেতাকর্মীদের উপর শিবিরের সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা উজ্জ্বল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দীর্ঘ প্রায় ১৬ বছর নির্বাচন কে নির্বাষনে পাঠিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রত্যাশায়। কিন্তু অন্তবর্তীকালীন সরকারের ১০মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি। ৫০টির বেশি রাজনৈতিক দলের ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবিকে অগ্রাহ্য করে বক্তব্য রাখছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী। মূলতঃ অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পিছানোর যে অকৌশল তার জন্য বিদেশে অসত্য বয়ান তিনি তুলে ধরেছেন।

নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে সকল তালবাহানা ও চক্রান্ত বন্ধ করে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী করেন।

বক্তারা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতাকর্মীদের ওপর হামলা ও মব সৃষ্টি করে হেনস্তা করার জন্য দায়ী শিবিরসহ মৌলবাদী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain