শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে সাড়ে চার কোটি টাকার চোরাই পণ্য আটক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, শিং মাছ ও কসমেটিক্সসহ প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকার চোরাই মালামাল আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ও পশু আটক করা হয়।

জানা যায়, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। ৪৮ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়। আটককৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain