শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটের ধোপাগুল থেকে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সদর উপজেলার ধোপাগুলে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা পাথরগুলো কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকার একটি ক্রাশার মিলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী হাসান হৃদয়। তাকে সহযোগিতা করে র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার হয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain