শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আফছর খান এর মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সনাতনী ধর্মাবলম্বী ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে কালীবাড়ীস্থ কালী মন্দির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কালী মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক অজয় দেবের সভাপতিত্বে ও শ্রীশ্রী শিবমন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্নার পরিচালনায়,

মতবিনিময় সভায় অনুষ্ঠানের আয়োজক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি সার্বজনীন উৎসব। সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তোলে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। তিনি আরোও বলেন, আমাদের সিলেটবাসী সহ ৮নং ওয়ার্ডের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি, সাইফুল আলম,সৈয়দ জামাল, রহিম মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, যুবনেতা তুহিন চৌধুরী, নুর হুসেইন,
অন্যান্যদের মধ্যে
ভটপাড়া-শ্রীশ্রী শিবমন্দির দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট বিনয় ভুষন দাস, কালীবাড়ী-শ্রীশ্রী কালীবাড়ী দুর্গাপূজা কমিটির সভাপতি পান্না লাল দেব, সাধারণ সম্পাদক দিপক পাল, হাওলাদার পাড়া-ভাটি বাংলা অগ্রদূত পূজা কমিটির সভাপতি স্বপন বর্মন, করেরপাড়া-শাপলা সংঘ দুর্গাপূজা কমিটির সভাপতি মিলন দেব, সাধারণ সম্পাদক নিপু দেব, পনিটুলা-পনিটুলা সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি টুটুল ঘোষ, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, ব্রাহ্মণ শাসন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি জয়দীশ দাস জনি, সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, পনিটুলা ও পল্লবী-ভাটিবাংলা উদীয়মান পূজা কমিটির সভাপতি পিপলু সমাজপতি ও সাধারণ সম্পাদক রুবেল সরকার , শিমুল পাল, বিদ্যা ভূষণ চন্দ, আস্কর আলী সহ বিভিন্ন দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain