শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মপূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৯

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৯ এর একটি টহল দল মাঠে নেমেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই মো. লোকমান হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাটবন্দ রাধা কৃষ্ণ মন্দির, পাখিয়ালার উদ্ধব ঠাকুরের আখড়া, দাসেরবাজার কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন পূজা মন্দির ও পাবিজুরির অনন্ত ঠাকুর মন্দিরসহ অন্যান্য মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। র‌্যাব কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ ও তরুণ সমাজসেবক ছাদিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এবার বড়লেখায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ১৪৫টি মণ্ডপে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত। তন্মধ্যে ২০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপে টহল দেবে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain