শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বাসদ নেতা জাফর ও প্রণবকে গ্রেপ্তারে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নিন্দা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা। সংগঠনটি অবিলম্বে এই বাম নেতার মুক্তি দাবি করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, একটি পরিচ্ছন্ন সিলেট নগরী বাংলাদেশ জাসদও চায়। সেই লক্ষ্যে প্রশাসনসহ নাগরিক সমাজের উদ্যোগের সঙ্গেও জাসদ একমত। কিন্তু বাসদের দুই নেতাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং ষড়যন্ত্রমূলক। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাসদ এবং বাসদ সবসময়ই সোচ্চার ভূমিকা রেখেছে। কিন্তু গত বুধবারের আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন না। এ অবস্থায় তাদেরকে গ্রেপ্তার হয়রানীমূলক।
অবিলম্বে এই দুই নেতাকে মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অন্যথায় বাম গণতান্ত্রিক দলগুলো তাদের মুক্তির আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain