শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেলো মাদরাসা ছাত্রসহ ৩ জনের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মাধবপুরের হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ (১৬), তার ফুফাতো ভাই ইমন মিয়া (১৭) ও শসিন দাস পানিকা (২৮)।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান- শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ডাক্টার বাড়ি গেট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাদরাসা ছাত্র আশরাফুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বাসিন্দা।

 

অপরদিকে- ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ও কারখানা শ্রমিক শসিন দাস পানিকা (২৮) নিহন হয়। নিজ কর্মস্থলে কারখানায় যাওয়া পথে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত শসিন দাস পানিকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি মাধবপুরের সুরমা চা বাগানে দুলাভাইয়ের বাড়িতে থেকে স্থানীয় এক শিল্পকারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain