শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেটে পূজামন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ৩৯৮০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন -উপমহাপরিচালক জিয়াউল হাসান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম, নাইওরপুল পূজামন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস । তিনি (২৮ সেপ্টেম্বর) রাতে পরিদর্শনকালে তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উক্ত পূজা কমিটির সকলকে বাহিনীর মহাপরিচালকের পক্ষে ফুলেল শুভেচছা ও মিষ্টান্ন উপহার দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের আরো ৪ টি পূজামন্ডপ- ত্রিনয়নী সার্বজনীন পূজা কমিটি, মাছুদিঘীর পাড়; মণিপুরী রাজবাড়ী পূজা কমিটি, মণিপুরী রাজবাড়ী ; বৃহত্তর লামাবাজার সার্বজনীন পূজা কমিটি; কাজলশাহ সার্বজনীন পূজা উদযাপন কমিটি, কাজলশাহ পরিদর্শন করেন। প্রত্যেক পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক এর পক্ষে ফুলেল শুভেচছা ও মিষ্টান্ন উপহার প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অত্যন্ত সর্তকতার সাথে, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন যে, সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩ টি পূজা মন্ডপে ১৭১৭৮ জন (প্রায়) প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য/সদস্যা নতুন উদ্দীপনায় মোতায়েন করা হয়েছে। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩১৫৭৬ টি পূজা মন্ডপে ৯২ টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সসহ ২ লক্ষাধিক সদস্য-সদস্যা সারাদেশে মোতায়েন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমাড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমাড্যান্ট তানিয়া আক্তার ও ফাতেমা তুজ জোহরা ,সার্কেল এডজুটেন্ট মো: ফারুক হোসাইন এবং সিলেট সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া ও উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার ।এছাড়া ২ টি স্ট্রাইকিং টিমের ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain