শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

জাফলংয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খাদ্য বিতরণ, রাতে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট-সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তবে পরে রাতেই ওই কর্মসূচিতে জড়িত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আইনুল হকের নেতৃত্বে ৪-৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় ছাত্রলীগ নেতা ফাহমিদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রমের ছবি পোস্ট করেন।

রাত ১০টা ২০ মিনিটের দিকে রাধানগর বাজার এলাকা থেকে পুলিশ ফাহমিদ আহমেদ (১৮) ও জিয়াউর রহমান (২৫) নামের দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জিয়াউর রহমান গোয়াইনঘাট উপজেলার কাপাউড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা। অপরজন ফাহমিদ আহমেদ একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে ও স্থানীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain