শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আলোর অন্বেষণ’র অভিষেক ও মৃত্তিকার মোড়ক উন্মোচন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্মের সাহসী ভুমিকা জাতিকে নতুন স্বপ্ন দেখিয়েছে। আমাদের যুব সমাজ ও তরুণ প্রজন্মকে জাতির নেতৃত্বে এগিয়ে আসতে হবে। তাদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে। আর্ত মানবতার কল্যাণ ও সাহিত্য-সামাজিক অঙ্গনে আলোর অন্বেষণের ভুমিকা সবার জন্য প্রেরণার উৎস্য। শিক্ষার প্রসার, মেডিকেল ক্যাম্প, দুর্যোগে ত্রাণ তৎপরতা, বইমেলা, প্রতি বছর গুণীজন সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন প্রকাশনায় সংগঠনটির ব্যাপক তৎপরতা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। এর ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’ ২০২৫-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও স্মারকগ্রন্থ ‘মৃত্তিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমজেএইচ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

আলোর অন্বেষণ’র ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ সানির পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, বিশিষ্ট লেখক ও সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডা. এম এ মজিদ, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহিরুল ইসলাম তুহিন।
স্বাগত বক্তব্য রাখেন- আলোর অন্বেষণ’র সিনিয়র সদস্য সমাজসেবী সাইদ মাহমুদ ওয়াদুদ, আলোর অন্বেষণ’র দপ্তর সম্পাদক সোহেল আহমদ সোহাগ, কবি ও সংগঠক শিব্বির আহমদ, প্রকাশক মোঃ জসিম উদ্দিন ও কবি নিশাত ফাতেমা।

উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ, আলোর অন্বেষণ’র সহ-সভাপতি ডেনি আহমদ, শফিকুল ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ এমদাদুল হক রাজন, বুরহান উদ্দিন রিপন, অর্থ সম্পাদক বেলাল আহমদ, প্রচার সম্পাদক ফাতেহা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাইশা জ্যোতি, যোগাযোগ সম্পাদক ইয়াসিন আহমদ মান্না, ক্রীড়া সম্পাদক আহমদ সেলিম, আপ্যায়ন সম্পাদক কয়েছ আহমদ, সদস্য চৌধুরী মো: ইরতিযা সাঈদ, সামাদ আলী, সাংবাদিক রেজওয়ান আহমদ, সমাজসেবী হেলাল আহমদ, কাওসার আহমদ ও বাবুল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ অতিথিবৃন্দের কাছ থেকে ফুলের স্টিক গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain