শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও ধুতি মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলবাদী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্যে বাংলাদেশের হিন্দু নারীদের শাঁখা সিঁদুর ও হিন্দু পুরুষদের ধুতি পরা বন্ধ করে দেওয়ার হুমকিতে প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু মহিলা মহাজোট ও ছাত্র মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও ধুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

যুব মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়ক শ্রী অপু দেবনাথ, হিন্দু মহিলা মহাজোটের মহানগর সমন্বয়ক ববিতা রানী বর্মন ববি,হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার নেতা অপরেশ অপু, যুব মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রুপক দেব, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, মহানগর যুব মহাজোটের নিবাহী সভাপতি লিটন কান্তি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়, সাংগঠনিক সম্পাদক রাজীব হালদার,জেলা যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক জনি সেনগুপ্ত, মহা ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার ঝলক পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল কান্ত ঘোষ, সন্জীব রায়, জয় সেনাপতি, রাজ ধর, সৌমিক কুমার, অনুপম সরকার বিলাশ রায়, সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain