শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে সিলেটে আসছে পরিবেশবান্ধব নতুন পরিবহন: পুলিশ কমিশনার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে আসছে পরিবেশবান্ধব নতুন পরিবহন। এমনটাই জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

সোমবার (০৬ অক্টোবর) সকালে নগরীর খান প্যালেসে আয়োজিত চতুর্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এছাড়া ইতোমধ্যে এ বিষয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনাপ্রবন, লিড ব্যাটারি অতিরিক্ত বিদুৎ খরচ হয়। তাই টেকসই একটি ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। আশাকরি কয়েক দিনের মধ্যে সুখবর জানাতে পারবো।’

তিনি বলেন, ‘মানবিক দিকটাও বিবেচনা করতে হবে। এদের পিছনে যে পরিবারটা আছে আমাদের কার্যকর্মের দ্বারা তাদের কি ক্ষতি হয়েছে এটাও ভাবতে হবে। আমরা রিকশাচালকদের জন্য কি করতে পেরেছি। তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চিন্তা করছি পরিবেশবান্ধব পরিবহন আনা, কর্মসংস্থান সৃষ্টি করা, এবং সুন্দর স্মার্ট আধুনিক শহর কিভাবে করা যায়।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain