শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ: এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো, তার দৃষ্টিজুড়ে দেশ ও জনগণ। পরিবর্তনের আওয়াজ তুলে তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছেন।
তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে গণঐক্যের ডাক দিয়েছেন, জনকল্যাণে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ পরিকল্পনা হাজির করেছেন। অন্য পরিকল্পনাও পাইপলাইনে আছে। তাই চলুন, তারেক রহমানের হাতে হাত রেখে এগিয়ে যাই সমৃদ্ধির সোপানে।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিয়ানীবাজার পৌর বিএনপির ১নং ওয়ার্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর আবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর আহমদ, সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ মহসিন বাবর, শ্রীধরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বুরহান উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি নুরুর রহমান হেলাল, বিশিষ্ট সমাজসেবী খলিলুর রহমান বেলা। এসময় উপস্থিত ছিলেন আলাই উদ্দিন আলাই, পৌর বিএনপি নেতা মোস্তাক আহমদ, জব্বার আহমদ, মাসুক আহমদ, আইনুল আবেদীন, ইয়াছিন রিফাত, সুজন আহমদ, আমিন রিজবী প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain