শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ ওই শিক্ষার্থীকে রাত ১০ টার দিকে মেয়েটির নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে নানাভাব৷ ভয়ভীতি দেখায়।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে ধর্ষিত শিক্ষার্থীর মা দিলারা বেগম গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯/২৮৪
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জুনেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং ধর্ষিত শিক্ষার্থীকে ওসিসির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain