শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ।
তিসি সোমবার (১৩ অক্টোবর) নগরীর শাহপরান এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিসিকের ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড ও খাদিমপাড়া ইউনিয়নের নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সেই অধিকার ফিরিয়ে নেওয়ার। সিলেটের মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবারও তারা গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে রায় দেবে। প্রতিটি ভোটকেন্দ্র হবে একেকটি দুর্গ, যেখানে পাহারায় থাকবে জনগণ। বিএনপি মানেই সংগ্রাম, বিএনপি মানেই ত্যাগ। আজ যারা নির্যাতিত, গুম-খুনের শিকার, তাদের চোখের জল মুছিয়ে দিতে হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।
হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল নূরের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। সিসিকে’র ৩২ নং ওয়ার্ডের পক্ষে বক্তব্য রাখেন সাইফুদ্দিন আহমেদ সাবিল, ৩৩নং ওয়ার্ডের পক্ষে আব্দুল মালিক, ৩৫ নং ওয়ার্ডের পক্ষে ফকরুজ্জামান নিজাম, ৩৬ নং ওয়ার্ডের রাখেন ফয়েজ আহমেদ, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খছরুল হাসান, ৮ নং ওয়ার্ডের পক্ষে জিরাই মিয়া, ৪নং ওয়ার্ডের মইনুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মস্তফা মিয়া, ৫নং ওয়ার্ডের মজনু মিয়া, ৬নং ওয়ার্ডের সৈয়দ ফয়েজ, ১নং ওয়ার্ডের সাকের আহমেদ, ২নং ওয়ার্ডের সেলিম আহমদ, নাজমা আক্তার প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain