শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে চা বাগানের অসহায় পরিবারের ১০জন শিশুকে সুন্নতি ইব্রাহিম খৎনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ৬নং ওয়ার্ড সংলঘ্ন মালনিছড়া চা বাগানের চিতলমাটির পঞ্চায়েত কমিটির সভাপতির বাসভবনে এই সুন্নতি খৎনার আয়োজন করা হয়। খৎনা শেষে শিশুদের মা-বাবার হাতে ফ্রি ঔষধপত্র প্রদান করা হয়।
খৎনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ডাক্তার হিসেবে খ্যাত ডা. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডা. মুতাসিম, সুদৃষ্টি সামাজিক সংগঠন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আর.সি (এইচ.কিউ) লায়ন মনসুর আলম চৌধুরী, পাস প্রেসিডেন্ট লায়ন রোজিনা আক্তার শিপা, সেক্রেটারী লায়ন কার্তিক পাল, কোষাধ্যক্ষ লায়ন মাহফুজ আহমদ, সদস্য রুনা লায়লা, লায়ন সেলিনা আক্তার লুনা, লায়ন মেহেদী হাসান, লায়ন ফয়সল আহমদ, লায়ন আব্দুর রহমান, সমাজসেবক দুলাল রেজা। এছাড়াও চিতলমাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, লায়ন্স ক্লাব সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের খৎনা আয়োজনটি আমাদের সেবামূলক কার্যক্রমের একটি অংশ। শিশুদের জন্য এই ধরনের আয়োজন তাদের শারীরিক ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তোলে। তারা আরো বলেন, শিশুদের খৎনা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং স্বাস্থ্যগত প্রক্রিয়া। আমরা চাই সমাজের প্রত্যেকটি শিশু নিরাপদ ও সুস্থভাবে এই মৌলিক রীতি পালন করতে পারে। আমাদের ক্লাব এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain