শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে। গত (২৪ অক্টোবর) দুপুরে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম কূপটির ওয়ার্কওভার কার্যক্রমের উদ্বোধন করেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিএফসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের এই কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম), বিজিএফসিএল ও বাপেক্সের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সফলভাবে কাজ শেষ হলে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain