শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবনের মূল স্থাপনার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবনের মূল স্থাপনার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর কুমারপাড়াস্থ এসএমসিসিআই এর ক্রয়কৃত ভূমিতে ভবন নির্মাণের মূল স্থাপনার কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সভাপতি খায়রুল হোসেন, প্রতিষ্ঠাতা ১ম সহ-সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, প্রতিষ্টাতা পরিচালক জিয়াউল গণী আরিফীন, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল মতিন, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, প্রাক্তণ পরিচালক অজয় কুমার ধর, সদস্য আব্দুল আহাদ চৌধুরী শামীম, সুব্রত ধর, মো. আব্দুল মুমিন, ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান আকাশ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এসএমসিসিআই এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, নিজস্ব ক্রয়কৃত ভূমিতে মেট্রোপলিটন চেম্বার ভবন নির্মান হচ্ছে এটা চেম্বারের জন্য একটা বড় অর্জন। তিনি চেম্বারের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন চেম্বার ভবনের চমৎকার নকশা দেখে প্রসংশা করেন। তিনি চেম্বার ভবনে আধুনিক সকল সুযোগ-সুবিধা রাখার আহবান জানান এবং সফলভাবে ভবনের কাজের পরিসমাপ্তি কামনা করেন।
এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গণী, রাসেল আহমদ, মিদহাত আব্দুজ জাহির মিশু, মো. আক্তার হোসেন, বাদশা মিয়া, মসরুদ মিয়া, মাচুম আহমদ, মস্তাক মিয়া, মো. রফিক, সেলিম মিয়া, সালাম আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবনের মূল স্থাপনার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী । বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain