শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা–মাওলানা গাজী রহমত উল্লাহ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল সমাবেশ ক্বারী তাজুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার (৪ মার্চ) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সূরা সদস্য, সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ ও মোহাম্মদ আব্দুল গাফফার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। সভায় বক্তারা সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাগারে বন্দি আলেম ওলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
সভায় উপস্থিত দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে নগরীর ৭নং ওয়ার্ড কমিটি পূণ:গঠন করা হয়। দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি ক্বারী তাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল খালেক, মো. তাজ উদ্দিন, মো. আব্দুল মতিন, মো. আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মো. হাসান আহমদ, মো. জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, মো. মনির আহমদ, বায়তুল মাল সম্পাদক মো. আব্দুল বছির, সহ বায়তুল মাল সম্পাদক মো. সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মো. পারভেজ উল্লাহ, প্রচার সম্পাদক মো. মামুন মিয়া, সদস্য আলী আহমদ, ইউসুফ মিয়া, আব্দুর রহিম, সাব্বির আহমদ, হাকিম মোল্লাহ, সুলায়মান আহমদ, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, কামাল আহমদ, রমজান আলী, ইমরান আলম, মনির মিয়া, রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম, জুয়েল আহমদ, জামাল আহমদ, হানিফ মোল্লা, আব্দুল হামিদ, মাহফুজ আহমদ, আকাশ মিয়া, আব্দুর রহমান, শফিক আহমদ, রাসেল আহমদ সহ ৪৫ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি পূণ:গঠন করা হয়। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain