শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমানকে সংবর্ধনা প্রদান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবার) ৯ টায় কেন্দ্রীয় কার্যালয়ে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমদাদুল হক তালুকদার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমেদ, প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মিজানুল হক, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, প্রচার সম্পাদক রাজীব হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ ত্রাণ ও পূনবার্সন বিষয়ক সম্পাদক মনির মিয়া, সদস্য মাহমুদুল হাসান সুজন, হাফিজুর রহমান, আব্দুর রহমান আবির,সারোয়ার হোসেন সুজন, সাইফুল বারী,কাউসার আহমেদ, মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শহীদুল ইসলাম নোমান ইউরোপের দেশ পর্তুগাল স্থায়ীভাবে গেলেও সংগঠনের জন্য অতিতের ন্যায় কাজ করে যাবেন। সবাই নোমানের উজ্জ্বল ভবিষ্যত ও সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস শুক্কুর। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain