শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

ছাতক সমিতি সিলেট এর প্রবাসী কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান সংবর্ধিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  ছাতক সমিতি সিলেট এর প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম নোমান এর পর্তুগাল যাত্রা উপলক্ষে সংগঠনের উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীনপনায় বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টায় নগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শফিক আহমদ, টি এম আহসান মাহবুব, যুগ্ম সম্পাদক এস এম আমজাদ, রাহেল আহমদ, বারীন্দ্র দাশ সজীব, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওলিউর রহমান আলেক, পাঠাগার বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিব উল্লাহ, নির্বাহী সদস্য কবির মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, শেখ ফরহাদ গাজী মিল্টন, এডভোকেট মনির উদ্দীন, অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ, সহ সাংগঠনিক সম্পাদক এস এম সেফুল, শাকিল আহমদ, যুব বিষয়ক সম্পাদক আবু শামীম, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল মালিক রুবেজ, সহ প্রচার বিষয়ক সম্পাদক, সেপার আহমদ, সদস্য জুনেদ আহমদ, শামসুজ্জামান, কয়েছ আহমদ, সায়েস্তা তালুকদার, আব্দুল্লাহ আল জুনায়েদ, মামুন মিয়া, জায়েদ আহমদ প্রমুখ।

এছাড়াও শহিদুল ইসলাম নোমান সিলেট ইয়াং স্টারের অর্থ সম্পাদক, রুপসী বাংলা ক্লাবের সভাপতি ও ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain