শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, বিএনপির প্রকাশিত মনোনয়ন তালিকায় আমার নাম রয়েছে। বিএনপি একটি বড় দল। এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছেন। আমার নির্বাচনী এলাকায় বিএনপির অনেক সিনিয়র পরিশিলীত নেতা, সহযোদ্ধা রয়েছেন। সবাইকে অনুরোধ করব, দেশের এই সংকটকালে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন নিয়ে দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্র চলছে।
বিএনপিকে মেলাইন বা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশকে ব্যর্থ করার জন্য দেশ ও দেশের বাইরে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের ১৭ বছরের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মনোনয়নকে কেন্দ্র করে উৎসাহী হয়ে কেউ আনন্দ মিছিল করবেন না। আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করবেন না। মিষ্টি বিতরণ করবেন না। এটা বিএনপির অভ্যন্তরীণ বিষয়। ধানের শীষ আমাদের একার নয়, এ ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধানের শীষ, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, এ ধানের শীষ শত সহস্র শহীদের আত্মত্যাগের, স্মৃতির ও স্বপ্নের, এ ধানের শীষ কোটি কোটি জনতার। তাই ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোকামবাজারে তাতক্ষণিক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাষ্টার, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, জুয়েল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain