শিরোনাম :
নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার

২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটবাসীর উন্নয়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা কাজ করবো। আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবন্ধ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বুধবার (৫ নভেম্বর) সিলেট সিটির ২৩ ও ২৪নং ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুশিঘাট বুরহানাবাদ শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রাঃ) মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাংবাদিক মতিউল বারী খুর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রাঃ) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম আহমদের কাজী গরম দেওয়ান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক গাজী আশরাফ, মাওলানা খাইরুল আমিন, তেররতন মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, তেররতন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফনিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইমাম মাওলানা রায়হান উদ্দিন হামিদি, মুয়াজ্জিন হাফিজ দেলোয়ার হোসেন, টুলটিকর জামে মসজিদ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুয়াজ্জিন মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, জুনেদ আহমদ, ময়নুল হক স্বাধীন, টুলটিকর আব্দুস সবুর জামিয়া করিমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, শিক্ষা সচিব মাওলানা আব্দুল আলিম, সভাপতি হাজী আনোয়ার উদ্দিন, টুলটিকর গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain