শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ঐক্যমত কমিশন জাতির সঙ্গে খেলা করেছে মন্তব্য করে-সিলেটে- সেলিমা রহমান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আমরা কোনো আশঙ্কা প্রকাশ করিনি। আমরা চাই, বর্তমান পরিস্থিতির প্রভাব নির্বাচনে না পড়ে। আমরা একটি নির্বাচনমুখী দল। তবে বিভিন্ন বিষয়ে যে ষড়যন্ত্র চলছে, সেটি আমরা জনগণের সামনে তুলে ধরছি। আগামীর নির্বাচনকে ঘিরে কিছু মহল ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে-তাতে নিশ্চয়ই সমস্যা হতে পারে। আমাদের মনে হয় নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে।’

শনিবার (৮ নভেম্বর) সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অন্যান্য নেতাকর্মীর বিষয়ে তিনি বলেন, ‘গুম কমিশনের কাজ সঠিকভাবে হচ্ছে না। যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন, তারা সবাই অভিযোগ দিয়েছেন। যদি কমিশন সঠিকভাবে কাজ করত, তবে আমাদের নেতাকর্মীদের গুমের বিষয়ে কোনো না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত।’

 

ঐক্যমত প্রক্রিয়া প্রসঙ্গে বেগম সেলিমা রহমান বলেন, ‘যারা ঐক্যমতের নামে বসেছেন, তারা গুণিজন হলেও এই দেশের কেউ নন। এই দেশের সংবিধান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ঐক্যমতের বিষয়টি নিয়ে সরকার পুরো জাতির সঙ্গে খেলা করছে।’

 

আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই বা আসন বণ্টন নিয়ে কোনো পরিকল্পনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমাদের বেশ কিছু আসন এখনো শূন্য রয়েছে। ওই আসনগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না।’

 

আলোচনা সভাটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নইমা খন্দকার।

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- মুসলিমা আক্তার চৌধুরী, সুফিয়া আক্তার হেলেন, খোদেজা রহিম কলি, স্বপ্না বেগম, সুফিয়া সোলেমান কলি, নাসিমা আক্তার খান, নুরুন্নাহার, মো. মদিনা আক্তার, হেলেনা চৌধুরী, মোছা. রেহানা বেগম, মনোয়ারা বেগম, দিবা রানী দে বাবলী, শাহেনা আক্তার, সৈয়দা লাভলি সুলতানা, নাদিরা বেগম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain